মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মামলার আদেশে পোশাক নিয়ে কিছুই লেখা হয়নি: হাইকোর্ট

তাই আদালতের মন্তব্য নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি বুধবার (১৭ আগস্ট) দুপুরে হাইকোর্টে উপস্থাপন করেন মারজিয়ার আইনজীবী মো. কামাল হোসেন। তার সঙ্গে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আবুল হাশেমও ফেসবুকের একটি স্ক্রিনশট আদালতে উপস্থাপন করেন এবং মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন।

তখন হাইকোর্ট বলেন, আমরা (হাইকোর্ট) তো আদেশে পোশাক নিয়ে কিছুই লিখিনি, আমরা ভিডিও দেখে আইনজীবীদের কাছে শুধু জানতে চেয়েছি। ভিডিও দেখে রাষ্ট্রেপক্ষের কাছে জানতে চেয়েছি, এমন ড্রেস পরে এমন গ্রাম এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ কিনা?

পরে আদালত সম্পর্কে ভিন্ন রকম মন্তব্য যদি কেউ করে থাকেন, তাহলে তাদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য উপস্থাপনের আইনজীবীদের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালত থেকে বেরিয়ে আইনজীবী কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট শুনানিকালে যেসব প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন— সেটি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায়, আদালত সম্পর্কে বাজে মন্তব্য করে আদালত অবমাননা করেছেন। তাদের বিষয়ে তদন্ত করে পুলিশ আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আদালতের নজরে আনি। আদালত অভিযোগগুলোকে আরও সুনির্দিষ্ট করে নিয়ে যেতে (উপস্থাপন) বলেছেন।’

এর আগে গত ১৬ আগস্ট নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাক পরার অজুহাতে এক তরুণীকে হেনস্তা করার ঘটনায় করা মামলায় মূল হোতা শিলা আক্তার মারজিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এদিকে মামলার আসামি মারজিয়ার জামিন আবেদনের শুনানিকালে ভুক্তভোগী তরুণীর পোশাক সম্পর্কে হাইকোর্টের মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত ১৮ মে সকালে নরসিংদী রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিনস প্যান্ট ও টপস। তা দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে আঘাত করে ও পরে আরও কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা চালায়। পরে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল।

র‌্যাব জানায়, স্টেশনে তরুণীকে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মূলহোতা শিলা আক্তার মারজিয়া ওরফে শায়লা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় শিলার খালার বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার এই মূলহোতা শিলা আক্তার নামে পরিচিত হলেও তার মূল নাম মারজিয়া। তিনি পেশায় একজন ঘটক।

গত ৩০ মে শিলা আক্তারকে রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠায় আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com