বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৩২ জেলায় বইছে তাপপ্রবাহ, প্রশমিত হওয়ার পূর্বাভাস

দেশের ৩২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে সারা দেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হয়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এরপর গরমের তীব্রতা কমে আসবে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বর্তমানে মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের দশ জেলা, রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা ও ময়মনসিংহ বিভাগের চার জেলাসহ মোট ৩২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া মোংলায় ৩৭.০ ডিগ্রি, খুলনায় ৩৬.৯ ডিগ্রি, চুয়াডাঙ্গা ৩৬.৮ ডিগ্রি, রাজশাহী ও ঈশ্বরদীতে ৩৬.৭ ডিগ্রি, যশোর ও তাড়াশে ৩৬.৬ ডিগ্রি, বদলগাছী, রংপুর, রাজারহাট, তাড়াশে, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com