বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লঘুচাপের প্রভাবে মোংলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি

লঘুচাপের প্রভাবে মোংলাসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি বয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ২ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেই সাথে ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ৪৪ কিলোমিটার। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া রাতেও দমকা-ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মায়ানমার উপকূলে অবস্থান করছে, যা বাংলাদেশ উপকূলেরও কাছাকাছি। তিনি আরো বলেন, উপকূলে ঝড়ের পূর্বাভাস থাকায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।

বনবিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, ‘জেলেরা সাগরে মাছ ধরারত অবস্থায় বিকেলে ঝড় শুরু হয়। তবে এতে জেলে ও ট্রলারের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com