বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির জানান, রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।