সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
আলিবাবা, টেনসেন্ট, টিকটকের স্বত্বাধিকারী বাইটড্যান্সসহ চীনের ইন্টারনেট জায়ান্টরা প্রথমবারের মতো চীনের নিয়ন্ত্রক সংস্থার কাছে তাদের অ্যালগরিদম জমা দিয়েছে। দ্য সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) ব্যাখ্যাসহ ৩০টি অ্যালগরিদমের একটি তালিকা প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, তথ্যের অপব্যবহার রোধে এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে।
অ্যালগরিদম দিয়ে মূলত ব্যবহারকারীরা কী দেখবে এবং কিভাবে দেখবে তা নির্ধারণ করা হয়।
তালিকার অ্যালগরিদমগুলোর মধ্যে একটি আলিবাবার মালিকানাধীন ই-কমার্স ওয়েবসাইট টাওবাওয়ের। দ্য ম্যান্ডারিব ডকুমেন্ট বলছে, টাওবাওয়ের অ্যালগরিদম ব্যবহারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট এবং পূর্ববর্তী সার্চ করা তথ্য ব্যবহার করে তাদের পণ্য পরমার্শ হিসেবে দেখায়।
টিকটকের চীনা সংস্করণ ডউইন-এর অ্যালগরিদম নিয়ে বাইটড্যান্স জানায়, এর মাধ্যমে তারা ব্যবহারকারীদের পছন্দ পরিমাপ করতে কিসে ক্লিক করে, কোথায় লাইক এবং ডিজলাইক দেয় তা দেখে।
সিএসি প্রতিটি অ্যালগরিদমের বিপরীতে একটি নিবন্ধন নম্বর দিয়েছে, যার মাধ্যমে তারা চাইলে অ্যালগরিদমের জন্য ব্যবস্থা নিতে পারে।
সূত্র : বিবিসি