বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গুচ্ছভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২টায়, আসনপ্রতি পরীক্ষার্থী ১৩

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি প্রধান কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

এ ছাড়া আরও বেশকিছু উপকেন্দ্রেও পরীক্ষায় অংশ নেবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

‘গ’ ইউনিটে প্রায় ৩ হাজার ৭০টি আসন রয়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

পরীক্ষাসংক্রান্ত তথ্য

পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ১১টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ কেন্দ্রে নিজস্ব আসনে বসতে হবে। রোল নম্বর ও ছবিসংবলিত সিট ট্যাগ দেখে নিজ নিজ আসনে বসবেন তারা। পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড বা ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। প্রতিটি ইউনিটে ১ ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হল- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নম্বর বণ্টন

গুচ্ছের ‘গ’ ইউনিটে মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। হিসাববিজ্ঞান ৩৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩৫, বাংলা ১৫ এবং ইংরেজিতে ১৫ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

প্রতিটি ইউনিটের ফলাফল গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/)  প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com