বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দেবে মিসর

শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য পোর্ট এন্ট্রি (অন-অ্যারাইভাল) ভিসা চালু করেছে পিরামিডের দেশ মিসর।

স্থানীয় সময় সোমবার (১৫ আগস্ট) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কায়রোর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

গত মঙ্গলবার (১৬ আগস্ট) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশিরা নানা কারণে মিশরে আসেন। কিন্তু এখন থেকে শর্তসাপেক্ষে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। এতদিন যা বাংলাদেশ থেকেই সংগ্রহ করতে হতো।

যেসব বাংলাদেশি ইতিমধ্যে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, সেসব বাংলাদেশি মিশরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com