বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর: ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ৪১

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের স্থলভাগ অতিক্রম করেছে। আর এর প্রভাবে উত্তাল সাগর। দেশের উপকূলীয় এলাকায় বেশকটি ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু, নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। এ অবস্থায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তরপূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপ গভীর নিম্নচাপে রূপ নেয় শুক্রবার দুপুরেই। রাত ৯টা থেকে ওডিশা, পশ্চিমবঙ্গের স্থলভাগ অতিক্রম শুরু করে এটি। এসময় এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারে মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার।

এর প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছাসের শঙ্কা দেশের উপকূলে। ঘটেছে বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা। এতে অন্তত ২ জেলের মৃত্যু ও নিখোঁজ অন্তত ৪১ জন।

এ অবস্থায় সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় হতে পারে ভারী বৃষ্টি, জোয়ার হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি।

ভারতের উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে টর্নেডোতে লণ্ডভণ্ড হয়েছে বাড়িঘর। দুই ট্রলারডুবিতে নিখোঁজ অন্তত ৩৭ জেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com