বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে ৪ ঘণ্টা আটকা বিমানের ১৬০ যাত্রী

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে (বিমান) যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে ওই ফ্লাইটের ১৬০ জন যাত্রী সেখানে আটকা পড়েন।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটের ১৬০ জন যাত্রীকে প্রায় ৪ ঘণ্টার পর উদ্ধার করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দিল্লি থেকে ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু দিল্লিতে অবতরণের পর হাইড্রোলিকের পাইপে লিকেজ ধরা পড়ে। সেখানে উড়োজাহাজটি মেরামতের কাজ চলছে। এমন অবস্থায় দিল্লিতে আটকে পড়েন ১৬০ যাত্রী। পরে ওই যাত্রীদের আনতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়।

এ বিষয়ে বিমানের মুখপাত্র ও উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি উড়তে পারছিল না। তাই আরেকটি উড়োজাহাজে প্রকৌশলীসহ প্রয়োজনীয় কর্মীদের পাঠানো হয়েছে। ত্রুটি সারানোর পর আটকে পড়া উড়োজাহাজটি ঢাকায় আনা হবে।

এর আগে,গত ১৮ জুলাই কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি বিমান বিজি-৩৯৬ ফ্লাইটটি। বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটিতে দেড় শতাধিক যাত্রী ছিল। নির্ধারিত সময়ের কমপক্ষে চার ঘণ্টা পর তারা নিরাপদে দেশে ফিরেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com