শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ব্যর্থ নাঈম-সাইফ, বৃষ্টির কারণে সিরিজ ভাগাভাগি

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র হয়েছে। প্রথম ম্যাচে ক্যারিবীয়রা আর দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ মিঠুনরা জয় পাওয়ায় গতরাতের ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। তবে বৃষ্টির কারণে শেষ ম্যাচের ফলাফল আসেনি। তাই ১-১ এ সমতায় থেকে সিরিজ ভাগাভাগি করে দুদল।

শেষ ওয়ানডেতে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৩৯। রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৬১ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করেন আম্পায়াররা।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাইম শেখ এ ম্যাচে ৩ রান করেই সাজঘরে ফেরেন। তিনে নামা সাইফ হাসান আউট হন ২ রান করেই। অধিনায়ক মিঠুন করেন ৪১ বলে ২০ রান করে।  সৌম্য সরকার ৪২ বলে মাত্র ৩০ ও শাহাদত হোসেন দিপু ১ রানে অপরাজিত থাকেন। উইন্ডিজ ‘এ’ দলের হয়ে লুইস ২টি ও স্প্রিগার ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। টেডি বিশপ ৮৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন। এছাড়া তেগনারায়ন চন্দ্রপল ৫৮ বলে ৪৩ ও গ্রিভস জাস্টিন ৫৪ বলে ৩৬ রান করেন।

বাংলাদেশ ‘এ’ দলের তরুণ পেসার রেজাউর রহমান রাজা ৫০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com