বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সোমবার চার দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (২২ আগস্ট) চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।

রাষ্ট্রপ্রধান কিশোরগঞ্জ জেলার হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন এবং প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। মিঠামইন পৌঁছানোর পর বিকাল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তার পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com