বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। ’ আজ বুধবার (২৪) সবিচালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় ফরহাদ হোসেন জানান, এর ফলে আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প।

আজকে থেকে অফিস শুরু করার ফলে কাজে কোনো সমস্যা হবে না জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই স্বতঃস্ফূর্তভাবেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতিও ভালো ছিল সকাল থেকে। ’

তিনি আরো বলেন, ‘সরকারের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। আপাতত কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই মূল উদ্দেশ্য’।

সরকারি অফিসের সময় কমানোতে কোনো কাজ জমে থাকবে না ও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সময় কমিয়ে অফিসের এ ব্যবস্থা চলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com