সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সম্মিলিতভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইবার নিরাপত্তা নিশ্চিত এককভাবে কোনো দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় উল্লেখ করে বলেন, আন্তদেশীয় যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সম্মিলিতভাবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, দেশের সাইবার সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। আন্তর্জাতিক সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি ও রক্ষার বিষয়ে অবহিত করা হচ্ছে।
জুনাইদ আহমেদ পলক আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইসিটি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি আয়োজিত “বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে উদীয়মান সাইবার হুমকি”-শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
পলক বলেন, বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় সাইবার সুরক্ষায় আন্তর্জাতিক সুচকে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাকারদের সাম্প্রতিক কর্মক-ে ব্যাংকিং ও সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানসহ বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালন লাইনগুলো ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রতিমন্ত্রী সাইবার  স্পেসকে নিরাপদ রাখতে মূলত ৪টি পূর্ব শর্ত নিশ্চিত করার উল্লেখ করে বলেন ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান, প্রযুক্তিগত সক্ষমতা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ওপেনসোর্স ইন্টিলিজেন্স বা ওএসআইএনটির পর্যবেক্ষণে দেখা গেছে যে সাম্প্রতিক সময়ে স্টেট স্পন্সর হ্যাকারদের তৎপরতা বেড়েছে। তিনি এ ব্যপারে সকলকে সতর্ক থাকতে ও প্রযুক্তি দক্ষতা অর্জন করার আহ্বান জানান।
গোপনেই দেশের মোবাইল অপারেটরগুলো সাইবার হামলার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আর্থিক ও পাওয়ার সেক্টর ছাড়াও সংঘবদ্ধ হ্যাকারদের প্রথমবারের মতো দেশের মোবাইল অপারেটরদের ওপর দৃষ্টি পড়েছে। ইতোমধ্যেই একাধিক মোবাইল অপারেটর ক্ষতিগ্রস্থ হয়েছে। অপারেটরগুলোর ডেটাবেজ, সার্ভার ও পরিকাঠামো ইতোমধ্যেই সমস্যার সম্মূখীন হয়েছে। তিনি ্এ বিষয়ে দ্রুত আইটি অডিট করার আহ্বান জানিয়ে ডিএসএ-তে একটি সফটওয়্যার টেস্টিং ল্যাব থেকে সংশ্লিষ্টদের নিরীক্ষা করিয়ে নেয়ার পরামর্শ দেন।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমিন এবং বিডিজিডি ই-গভ সার্ট পরিচালক তারেক মোসাদ্দেক বরকতউল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com