সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারী-পুরুষ এবং ডিম্বুাণ-শুক্রাণু ছাড়াই প্রাণের ভ্রুণ সৃষ্টি!

লাগল না বাবা-মা, এমনকি ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই গঠিত হল ভ্রূণ! ‘অ্যাসিসটেড রিপ্রোডাকশন টেকনোলজি’ পদ্ধতিতে গঠিত এই ধরনের ভ্রূণ পৃথিবীতে এই প্রথম। বিজ্ঞানের ইতিহাসে এই ঘটনা যুগান্তকারী মাইলফলক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

ইজরায়েলের উইজমান ইনস্টিটিউট অব সায়েন্সের বিজ্ঞানীরা করেছেন এই অসাধ্যসাধন। বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে গোটা গবেষণার বিবরণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা কোনও রকম নিষিক্ত ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কেবল স্টেম সেল ব্যবহার করে ইঁদুরের ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন।

ইঁদুরের ক্ষেত্রে সম্ভব হলেও আপাতত মানুষের ক্ষেত্রে এই ধরনের ভ্রূণ তৈরি কঠিন বলেই মনে করছেন গবেষকরা। পাশাপাশি, ভ্রূণ তৈরি হওয়া মানেই প্রাণীর জন্ম হওয়া নয়। তার জন্য রয়েছে একটি দীর্ঘ ও জটিল পথ।

অন্যদিকে প্রকৃতিকে এড়িয়ে কৃত্রিমভাবে কোনো প্রাণী বা মানুষ তৈরি করা আদৌ নৈতিক কি না, প্রশ্ন রয়েছে তা নিয়েও। তবে বিতর্ক থাকলেও বিজ্ঞানের অগ্রগতির নিরিখে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com