বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাত কলেজের শিক্ষার্থী সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা: ঢাবি উপাচার্য

সেশনজট কমাতে এবং শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য জানান, সরকার যে পরিকল্পনা করে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছিল, নানা সংকটে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। অবকাঠামো, শিক্ষক সংকটসহ নানা সমস্যায় কমেনি সেশনজট। এসব সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন হলে অনেক সংকট কমে যাবে।

সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে ২৬ হাজার শিক্ষার্থী।

শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com