বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে সারের সংকট নেই: শিল্পমন্ত্রী

দেশের সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বর্তমান সরকার কৃষিকে বাচিয়ে রাখার জন্য কাজ করছেন। বিশ্বে যতই খারাপ পরিস্থিতি হোক না বাংলাদেশের কোনো অভাব হবে না। আগামী তিন মাসের মধ্যে পরিস্থিতি অনেকেটা স্বাভাবিক হবে ।

তিনি বলেন, ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নির্মাণ সামগ্রী সি‌মেন্ট ও র‌ডের দাম বে‌ড়ে‌ছে। আমাদের এখা‌নে ব‌্যবসায়ীরা একটু বে‌শি সুযোগ নিচ্ছে। জনগ‌ণের যে কষ্ট হচ্ছে সেটা সরকার হিসেবে প্রধানমন্ত্রী চিন্তা করেন। আমরা ব‌্যবসায়ীদের নী‌তিমালার মধ্যে আনতে পা‌রি‌নি। আমরা চেষ্টা কর‌ছি সা‌র্বিকভা‌বে বাজার নিয়ন্ত্রণের জন‌্য। মানুষের যে ভোগান্তি হচ্ছে তা কমানোর জন‌্য চেষ্টা কর‌ছি।

শিল্পমন্ত্রী বলেন, করোনার পরে বিশ্বের যে সা‌র্বিক অবস্থা তা হঠাৎ করে হয়‌নি। করোনার পর আবার ইউ‌ক্রেন ও রা‌শিয়ার যুদ্ধ এতে প্রভাব ফেলেছে। আমরা একটা গ্লোবাল ফ‌্যা‌মি‌লিতে বসবাস ক‌রি। আমরা একে অপ‌রের ওপর নির্ভরশীল।

তিনি জানান, নিরাপদ মুজদ নিশ্চিতকরণে ২৫ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের অতিরিক্ত হিসেবে আরো ৫ লাখ মেট্রিক টন সার বাফার গোডাউনসমূহে মজুদ রাখা প্রয়োজন। বর্তমানে কারখানা ও সকল বাফার গোডাউনের ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৩ লাখ মেট্রিক টন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় কর্তৃক সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে ১৩টি ও ৩৪টি করে মোট ৪৭টি বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে। সবগুলো বাফার গোডাউন নির্মাণ সম্পন্ন হলে প্রতিটিতে ১০ হাজার মেট্রিক টন করে মোট প্রায় ৫ লাখ মেট্রিক টন সার মজুদ রাখা সম্ভব হবে বলে আশা করি।

এ সময় শিল্প সচিব, বিসিআইসির চেয়ারম্যানসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com