বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রতি বস্তা সারে কৃষককের ৩০০ টাকা বেশি ব্যয়

হঠাৎ করে ডিজেল ও সারের মূল্যবৃদ্ধি যেনো মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রাজশাহী অঞ্চলের কৃষকদের জন্য। সব ধরনের সারের বস্তা প্রতি কৃষককে বাড়তি ৩শ টাকা গুণতে হচ্ছে। এদিকে সরকারের পক্ষ থেকেও সারের বরাদ্দ কমছে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। যদিও কৃষি বিভাগ বলছে, দেশে সারের কোন সংকট নেই।

চাষাবাদের ভরা মৌসুম। তাই রোদ-বৃষ্টি উপেক্ষা করে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর পবা উপজেলার চাষীরা। যেনো দম ফেলার সময় নেই।তবে কৃষকদের বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং আর ডিজেলের দাম। একই সাথে সারের বাড়তি দামও কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কৃষকরা বলছেন, একদিকে লোডশেডিং অন্যদিকে বেড়েছে ডিজেলের দাম। সে সাথে সারের বাড়তি দামে উৎপাদন খরচ বেড়ে দাঁড়াবে প্রায় দ্বিগুণ।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, রাজশাহীর পবা উপজেলায় আবাদি জমি রয়েছে ৪০ হাজার হেক্টর। এ এলাকার জন্য সরকারিভাবে পটাশ সারের বরোদ্দ রয়েছে ৫৮ মেট্রিক টন। অর্থাৎ, এক হেক্টর জমির জন্য কৃষক সার পাবে ১ দশমিক চার পাঁচ কেজি সার। আর কৃষি অধিদপ্তর বলছে, এক হেক্টর জমিতে সারের প্রয়োজন হয় ১৬০ কেজি। যা চাহিদার তুলনায় অপ্রতুল।

কৃষি অধিদপ্তর সারের দাম বাড়ানোর বিষয়টিকে যৌক্তিকভাবে দেখলেও তা মানতে নারাজ বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা।

আগামী বোরো মৌসুম পর্যন্ত দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

রাজশাহী জেলায় জুলাই মাসে পটাস সারের চাহিদা ৫ হাজার মেট্রিকটন থাকলেও এর বিপরীতে মিলছে ৯৪৭ মেট্রিকটন সার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com