বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছাত্রলীগকে সতর্ক হয়ে কাজ করতে হবে, যাতে কোনো বদনাম না হয়

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের একটি অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সংগঠনের নাম ছাত্রলীগ। দেশের অনেক অর্জন আছে যার সাথে ছাত্রলীগ জড়িত। সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। সতর্ক হয়ে কাজ করতে হবে, যাতে কোনো বদনাম না হয়। বেশি বেশি বই পড়ুন। বিশেষ করে বঙ্গবন্ধুকে আরও ভালো করে জানতে ও তার নীতি আদর্শ বুঝতে হলে তার লেখা প্রত্যেকটি বই মনোযোগ দিয়ে পড়তেই হবে।

মন্ত্রী বলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল নানাভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা সরকারের জনকল্যাণমূলক কাজকে আড়াল করতে চায়। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে অপপ্রয়াস চালাচ্ছে। এ অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে অপপ্রচারকারী চক্রকে মোকাবিলা করতে হবে।’

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ এই স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।

ড. মোমেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ রেখে গেছেন তার কোন মৃত্যু নেই। বঙ্গবন্ধু চিরঞ্জীব। তিনি বাঙালির হৃদয়ে সবসময় বেঁচে থাকবেন। বঙ্গবন্ধু কেবল আমাদের নয়, বিশ্বের নেতা ছিলেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। এই সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু বিশ্বের ১২৬টি দেশের স্বীকৃতি আদায় করেন। এই সময়ে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বিশ্বের অধিকাংশ গুরুত্বপূর্ণ সংগঠনের সদস্য হতে পেরেছিল বাংলাদেশ। আর মাত্র ৯ মাসে শাসনতন্ত্র তৈরি হয়েছিল। যেখানে আমেরিকার লেগেছে ১৩ বছর, পাকিস্তানের ৯ বছর। এই দ্রুত সময়ে এতসব অর্জন কেবল বঙ্গবন্ধুর জন্যই সম্ভব হয়েছিল।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com