সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সেপ্টেম্বরে হতে যাচ্ছে কাঙ্ক্ষিত অ্যাপল ইভেন্ট

বিশ্বের অ্যাপল ব্যবহারকারীরা অধির আগ্রহে অপেক্ষা করছে নতুন আইফোন মুক্তি পাওয়ার ঘোষণার জন্য। আগামী মাসে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কম্পানিটি বুধবার এক ঘোষণায় জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোনের নতুন সংস্করণসহ অ্যাপলের অন্যান্য পণ্য রিলিজ করা হবে। ‘অ্যাপল পার্ক’ ক্যাম্পাসে ছোট পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে।

ধারণা করা হচ্ছে আইফোন ১৪ এর সাধারণ সংস্করণে খুব বেশি পরিবর্তন আসবে না। এর মূল পরিবর্তন আসতে পারে ডিসপ্লেতে। ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। অ্যাপল বিশ্লেষক মিং চি কুওর ধারণামতে, এটির সেলফি ক্যামেরায় অটোফোকাস সুবিধাসহ ভাল উন্নতি করা হতে পারে। তবে আইফোন ১৩ তে ব্যবহার করা এ১৫ প্রসেসরটিই আইফোন ১৪ তে ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

এবারের অনুষ্ঠানে ছোট ফোন ব্যবহারকারীদের জন্য কোন মিনি সংস্করণ ঘোষণা করার সম্ভাবনা নেই।

আইফোন ছাড়াও কম্পানিটি অ্যাপল ওয়াচের তিনটি নতুন সংস্করণ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে ৩ বছর পর এয়ারপডসের নতুন সংস্করণ প্রো-২ ও আসতে যাচ্ছে। এছাড়া আইওএস ১৬ এর চূড়ান্ত সংস্করণও ঘোষণা করা হবে।

সেপ্টেম্বরের অনুষ্ঠানের পর অক্টোবরে আরো একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। যেখানে নতুন আইপ্যাড এবং ম্যাকের সংস্করণ ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com