বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ রোববার বিকাল ৫টায়। অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে আইনসভা।
গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা জ্যেষ্ঠ সদস্য তা সমর্থন করেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন।
নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশনের থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশনে না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রোববার কার্যাবলির শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হবে।