শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
এশিয়া কাপের নিজেদের প্রথম আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শারজায় আগামীকাল রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ফুরফুরে মেজাজে থাকা আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
নতুন বলে ফারুকীকে সামলানোর প্রস্তুতি ওপেনাররা নিয়েছেন বলে জানালেন এই অলরাউন্ডার, ‘এখানে আমাদের কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এটি নিয়ে সবাই পরিষ্কার। ওদের ওপরে যে বোলিং করে (ফারুকী), ওর বল কিভাবে ভেতরে আসে ও সুইং করে, তা কিভাবে সামলাবে, ওপেনারদের সেই প্রস্তুতিও নেওয়া আছে। ’