শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন দুদকের

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৯ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বাতিলের আবেদনের অনুমতি দেয়।

এরই মধ্যে জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকও তার বিরুদ্ধে মামলা করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com