বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় জাপান

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার (২৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি কেমন তা জানতে তিনি সিইসির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনো কথা হয়েছে কি-না জানতে চাইলে জাপানি রাষ্ট্রদূত বলেন, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন সিইসি।

তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করি এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’

একটি বড় দলের নির্বাচন বয়কটের সম্ভাবনার কথা তুলে এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। জবাবে ইতো নাওকি বলেন, এখনও এক বছর তিন চার মাস সময় আছে। সরকার, বিশেষ করে সিইসি এবং অপর নির্বাচন কমিশনারদের প্রতি প্রত্যাশা থাকবে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য তারা প্রচেষ্টা নেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com