বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ডিজেল-পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। এখন জ্বালানি তেলের দামের সঙ্গে বাসভাড়া সমন্বয় করা হবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক হবে।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। সেহেতেু সরকার জ্বালানি তেলের দাম কমানোয় বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই।
শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক হবে বলে জানান তিনি।
সোমবার (২৯ আগস্ট) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।