বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শালীনতা কি শুধু নারীর পোশাকে সীমাবদ্ধ: শিক্ষামন্ত্রী

সম্প্রতি নারীর পোশাক নিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শালীনতার প্রশ্ন তোলার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নানাভাবে শালীনতার প্রশ্ন তোলা হয়, শালীনতা কি শুধু নারীর পোশাকের মধ্যে সীমাবদ্ধ? শালীনতা শুধু পোশাকে নয়, পোশাক, আচার-আচরণ, কথা কাজ, দৃষ্টিভঙ্গি, চিন্তার মধ্যে শালীনতা দরকার। শালীনতা শুধু নারীর নয় পুরুষ ও প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য।

তিনি বেলন, যারা প্রশ্নগুলো তোলেন, তারা জাতিকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন তোলেন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেই অগ্রযাত্রাকে ব্যাহত করে আমাদের বিপথে চালিত করবার জন্য প্রশ্ন তোলেন। শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।

বুধবার ঢাকা কলেজ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘যুক্ত স্বাধীন বাংলা’র স্বপ্ন দেখেছিলেন জানিয়ে দীপু মনি বলেন, যে সময় ধর্মের ভিত্তিতে পাকিস্তান আলাদা হয়ে যাচ্ছে, তখন বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন, এই স্বাধীনতা বাঙালির জীবনের প্রকৃত স্বাধীনতা নয় তিনি গোড়াতেই তা বুঝেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com