মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) তিনি পরিদর্শনে যান। এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাদেরকে স্বাগত জানান।

নকনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের প্রবাসীবান্ধব নীতি ও পদক্ষেপ সমূহের বর্ণনা করে প্রবাসীদের প্রতি সেবার মান বৃদ্ধির ব্যাপারে মন্ত্রী কনস্যুলেটকে দিক নির্দেশনা দেন। এসময় কনসাল জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবিহিত করেন।

মতবিনিময় শেষে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিদর্শন করেন। মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জনান। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্ত্রী, আইজিপি ও প্রতিনিধি দলের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com