মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টমেটো চাষে কৃষকদের সকল সহযোগিতা দেয়ার আশ্বাস কৃষিসচিবের

গ্রীষ্মকালীন টমেটো চাষের সম্প্রসারণের জন্য কৃষকদের বীজ, সারসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। তিনি বলেন, টমেটোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনে ভরা মৌসুমে ভারত থেকে আমদানি বন্ধ রাখা হবে।
আজ শুক্রবার সাতক্ষীরার কলারোয়ার বাটরা গ্রামে গ্রীষ্মকালীন টমেটোর উপর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাঠ দিবসে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন। বারির মহাপরিচালক দেবাশীষ সরকারের সভাপতিত্বে বারির পরিচালক অপূর্ব কান্তি চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুল হক, সাতক্ষীরার উপ-পরিচালক জামাল উদ্দীন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনি বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বাজারজাতে সমস্যা, ন্যায্যমূল্য না পাওয়া, কোল্ড স্টোরেজ না থাকাসহ নানাবিধ সমস্যার কথা মাঠ দিবসে গ্রীষ্মকালীন টমেটো চাষিরা তাদের বক্তব্যে তুলে ধরেন। এ বিষয়ে কৃষিসচিব বলেন, বাটরা গ্রামে একটি বিপণন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হবে। এছাড়া শিগগিরই মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ নির্মাণের ব্যবস্থা নেয়া হবে, যেখানে টমেটোর পাশাপাশি  সবজি, আলু প্রভৃতি সংরক্ষণ করা যাবে।
এদিকে সাতক্ষীরায় বারি উদ্ভাবিত গ্রীস্মকালীন হাইব্রিড টমেটো চাষ দন দিন বাড়ছে। গতবছর জেলায় ৭০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছিল, এবছর হয়েছে ৯৫ হেক্টর জমিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com