সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টিএসএমসির তিন কারখানায় ২০২৪ সালে উৎপাদন শুরু

তিনটি নতুন কারখানায় সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু করবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর চাহিদার বিষয়টি আমলে নিয়ে ২০২৪ সালের মধ্যে চিপ উৎপাদনে যাবে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্টটি। তাইপে টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, কারখানা তিনটি তাইওয়ানের কাওসিউং, জাপান ও যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও জাপানের কুমামতোতে নির্মীয়মান দুটি ফ্যাবের পাশাপাশি তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউংয়ে চলতি বছরের দ্বিতীয়ার্ধে নতুন একটি কারখানা নির্মাণ শুরু হবে। তাইওয়ানের সিনচুতে আয়োজিত টিএসএমসির বার্ষিক প্রযুক্তি সিম্পোজিয়ামে এ তথ্য জানান টিএসএমসির ভাইস প্রেসিডেন্ট ওয়াই এল ওয়াং। ফ্যাব ২২ হিসেবে পরিচিত কাওসিউং ফ্যাবে ২০২৪ সালের মধ্যে ৭ ও ২৪ ন্যানোমিটারের চিপ উৎপাদন শুরু করবে টিএসএমসি। অ্যারিজোনা ফ্যাবে ৫ ন্যানোমিটারের চিপ এবং কুমামতোতেও অত্যাধুনিক প্রযুক্তির চিপ তৈরি করবে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিটি। স্মার্টফোন ও সার্ভারের মতো খাতে চাঙ্গা চাহিদার ওপর ভর করে ২০১৮ থেকে চলতি বছর নাগাদ টিএসএমসির অত্যাধুনিক চিপের সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধি হার (সিএজিআর) ৭০ শতাংশ। চলতি বছরেও ৫ ন্যানোমিটারের চিপ উৎপাদন চার গুণের বেশি বাড়বে বলে জানান ওয়াং।

চলতি বছরের দ্বিতীয়ার্ধে ৩ ন্যানোমিটারের অত্যাধুনিক চিপ উৎপাদনের পরিকল্পনা রয়েছে টিএসএমসির। ভোক্তা চাহিদার কথা আমলে নিয়ে শিগগিরই তাইনান ফ্যাবে সর্বাধুনিক প্রযুক্তির এ চিপ উৎপাদন করতে পারে তারা। সবার আগে ৩ ন্যানোমিটারের চিপ উৎপাদন করে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্যামসাং।

সিম্পোজিয়ামে টিএসএমসির সিইও সিসি ওয়েই বলেন, ৩ ন্যানোমিটার চিপের লক্ষণীয় চাহিদায় কোম্পানির প্রকৌশলীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

গত মাসের তৃতীয় সপ্তাহে অ্যাপল জানায়, তারা ম্যাকবুকের জন্য টিএসএমসির ৩ ন্যানোমিটারের প্রসেস নোড ব্যবহার করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com