মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছাত্রলীগ-যুবলীগ করে চাকরি-ব্যবসা কিছুই করতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তোমরা আন্দোলন কর, কিন্তু শিক্ষা ছেড়ো না। খুব দুঃখ লাগে দলের ছেলে-মেয়েগুলো ছাত্রলীগ-যুবলীগ করে চাকরিও করতে পারে না, ব্যবসাটাও করতে পারে না। সামান্য ব্যবসা করতে গেলেও তাদের দুর্নাম হয়, চাকরি তারা সহজে পায় না।’

মন্ত্রী বলেন, ‘তবে তারা পলিটিক্সের জ্ঞান অর্জন করেছে, উই হ্যাভ টু থিংক, আমি শিক্ষকদেরকে অনুরোধ করব এই যে বড় একটা রিসোর্স তাদেরকে কীভাবে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় সে উপায় বের করতে হবে। তাদের অনেক স্পিরিট আছে, কমিউনিকেশন স্কিল আছে, তাদের কীভাবে এসব জায়গায় সম্পৃক্ত করা যায় সে পন্থা বের করতে হবে।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের জন্য নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com