শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই ঘোষণা দেন তিনি।

তিনি তার স্ট্যাটাসে লিখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com