সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আত্মপ্রকাশ করলো স্পিক আপ-বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আত্মপ্রকাশ করলো পাবলিক স্পিকিং এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন, স্পিক আপ-বশেমুরবিপ্রবি।
দক্ষ বক্তা তৈরি এবং কার্যকরী পাবলিক স্পিকিং চর্চার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী স্পিক-আপ বশেমুরবিপ্রবি অনুমোদন দিয়েছেন।
স্পিক-আপ বশেমুরবিপ্রবি’র নির্বাহী কমিটির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র নাঈম আশরাফী তুহিন এবং সম্পাদকের দায়িত্ব পালন করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র জান্নাতুল বাকি রেমো।
তুহিন বলেন, বর্তমান সময়ে কথা বলতে পারা এবং মানুষকে কথা দিয়ে প্রভাবিত করতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। চাকরিসহ সব ক্ষেত্রে এর গুরুত্ব উপলব্ধি করা যায়। আমরা আমাদের সংগঠনটি নিয়ে কাজ করছি- যেন শিক্ষার্থীদের দক্ষ বক্তা এবং বক্তৃতার মাধ্যমে তাদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com