মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেজিতে ৫ টাকা বাড়ল লবণের দাম

রাজধানীর বাজারগুলোতে সব ধরনের নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। এরই ধারাবাহিকতায় প্যাকেটজাত লবণের দামও বেড়েছে। খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাসে তিন দফায় কেজিতে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। কয়েক দিন আগে প্রতি কেজি প্যাটেকজাত লবণের দাম বেড়েছে ৩ টাকা।

লবণের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, তারা লবণের দাম বাড়ানোর বিষয়ে কিছু জানেন না।

ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরের শুরুর দিক থেকে থেমে থেমে সব ধরনের পণ্যের দাম বাড়ছে। উৎপাদক কোম্পানিগুলো তাদের পণ্যের দাম হুট করে না বাড়িয়ে প্রতি সপ্তাহ বা ১৫ দিন পর পর দাম বাড়াচ্ছে। এভাবে লবণের দামও গত দুই মাসে কেজিতে ৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কোম্পানির বিপণন প্রতিনিধিদের কাছে দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি।

গতকাল বুধবার রাজধানীর মহাখালী, খিলগাঁও ও উত্তর বাড্ডা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের লবণের দাম বেড়েছে। কোম্পানিভেদে প্রতি কেজিতে বেড়েছে ৩ টাকা। বর্তমানে এক কেজি লবণ বিক্রি হচ্ছে ৩৮ টাকা করে, যা তিন দিন আগেও ৩৫ টাকা করে বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com