বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শোকে স্তব্ধ যুক্তরাজ্য

মাত্র ২৫ বছর বয়সে মুকুট মাথায় ওঠে রানি ২য় এলিজাবেথের। দীর্ঘ ৭০ বছর ধরে যুক্তরাজ্যের রানির দায়িত্ব সামাল দিয়েছেন তিনি। দীর্ঘ মেয়াদি এই রানির মৃত্যুতে যুক্তরাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ইতিমধ্যে যুক্তরাজ্যে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধাজ্ঞাপন, নিরবতা পালনসহ রয়েছে নানা আনুষ্ঠানিকতা।

রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়েছে বাকিংহাম প্যালেসের বাইরে। সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে দেখা দেখা যায় অনেককে।

ধারণা করা হচ্ছে, শোকে স্তব্ধ যুক্তরাজ্যে ব্যাংক ছুটি ঘোষণা হতে পারে। স্কুলও বন্ধ থাকতে পারে। আদৌ স্কুল বন্ধ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে শিক্ষা অধিদপ্তর এবং নিয়োজিত প্রশাসন পরামর্শ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com