মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানী পরিবর্তন করছে মিশর

কায়রো থেকে রাজধানী সরিয়ে নেবে মিশর। এই লক্ষ্যে দেশটির পূর্ব মরুভূমি অঞ্চলে নতুন করে রাজধানী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটি। কিন্তু কেন দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মিশর?

মিশরের বর্তমান রাজধানী কায়রো পরিচিত অতি জনবহুল শহর হিসেবে। জায়গা স্বল্পতা, আবহাওয়ার পরিবর্তন, ঘনবসতি এবং ক্রমবর্ধমান বাড়িভাড়ার কারণে ২০১৫ সালের মার্চে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

কায়রো বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর শীর্ষে রয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী বর্তমানে কায়রোতে বাস করে প্রায় ২ কোটিরও বেশি মানুষ।  প্রতিবছরই মিশরের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তিও বাড়ছে। মন্ত্রণালয় আর দূতাবাসগুলোকে নতুন রাজধানীতে স্থানান্তরিত করলে যানজট কমবে। মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে।

মিশরের নতুন রাজধানীর নাম দেয়া হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বা নতুন প্রশাসনিক রাজধানী। মিশর সরকার আশা করছে, প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর এর আয়তন হবে ৭০০ বর্গকিলোমিটার, যা প্রায় সিঙ্গাপুরের আয়তনের সমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com