মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

শুক্রবার রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আটক নেতারা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সম্পাদক ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজিপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাশেদ কবির চান্দু।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপির ১১০ নেতাকর্মীকে আসামি রেখে মামলা করে পুলিশ। মামলার পর আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আদাবর রিং রোড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের একটি সমন্বিত দল। এ সময় সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক সুমন কুমার সাহা জানান, আটক ব্যক্তিদের রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জ আনা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে সাত পুলিশসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় ১১০ নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। এ মামলায় এর আগেও বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com