মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিয়ানমার পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকা

মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বাংলাদেশ। আকাশসীমা লঙ্ঘন এবং বাংলাদেশের ভূখণ্ডে গোলা পড়ার বিষয়ে নেপিদোকে আরও সতর্ক থাকতে বলেছে ঢাকা। সীমান্তে ইচ্ছাকৃত উত্তেজনা ছড়ালে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে আবারো ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব হলেও এর প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তে বান্দরবানের ঘুমধুম ও তমব্রু এলাকায়। গোলাগুলির শব্দে আতঙ্কিত স্থানীয়রা।
এরই মধ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো বিমান হামলায় কয়েক দফা আকাশ সীমানা লঙ্ঘন করেছে মিয়ানমারের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। মর্টার শেলও এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মিয়ানমারের রাষ্ট্রদূত নেপিদোর দাবি করে বলেছেন, ঘটনাগুলো অনিচ্ছাকৃত।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের দিকে সর্তক নজর রাখা হচ্ছে। এসব ঘটনার প্রতিবার জানাতে কয়েকবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com