মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডলার এখন ৯৬ টাকা

ডলারের দাম আরো এক টাকা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশ ব্যাংকে প্রতি ডলারের বিনিময়মূল্য হবে ৯৬ টাকা। রবিবার (১১ সেপ্টেম্বর) এ দাম ছিল ৯৫ টাকা। বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করে, সেটিকে আন্তব্যাংক লেনদেনমূল্য বলা হয়। তবে বাংলাদেশ ব্যাংক ছাড়া এ দামে বর্তমানে কোনো ব্যাংকে ডলার মিলছে না।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) প্রবাসী আয়, আমদানির ঋণপত্র নিষ্পত্তি ও রপ্তানি আয়ের ক্ষেত্রে নতুন দাম ঠিক করেন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা। সংগঠন দুটির নেতারা মিলে প্রবাসী আয়ে ১০৮ টাকা, আমদানি দায় নিষ্পত্তিতে ১০৪ টাকা ৫০ পয়সা ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে ৯৯ টাকা।

একই দিন কেন্দ্রীয় ব্যাংকও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে আজ ৯৬ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ছয় কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর।

ডলারের দর নির্ধারণ নিয়ে বাংলাদেশ ব্যাংক নানা পরীক্ষা চালাচ্ছে। একের পর এক সিদ্ধান্ত নিলেও তাতে সংকট কাটছে না, বরং জটিলতা বেড়েছে। ফলে আগের অবস্থান থেকে সরে এবার কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডলারের দাম নির্ধারিত হবে চাহিদা ও জোগানের ভিত্তিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com