মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

রাস্তা সংস্কার ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকেরা।

মঙ্গলবার ভোর থেকে শুরু হয় ধর্মঘট।

সরেজমিনে সকালে দেখা গেছে, জেলার বিভিন্ন রাস্তায় শ্রমিকদের পিকেটিং করছে। তারা কোনো ধরনের গণপরিবহন ও পণ্যবাহী গাড়িতে চলতে দিচ্ছে না। গাড়ি না পেয়ে গন্তব্যে যেতে বিপাকে পড়েন সাধারণ মানুষ।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, শ্রমিকদের ন্যায্য পাঁচটি দাবি জানিয়ে পরিষদের উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সকল সেক্টরেও পাঠানো হয়েছে।

এ ছাড়া একই দাবিতে গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে পরিবহন শ্রমিকরা মানববন্ধন করে।

কিন্তু তাদের দাবিগুলো মেনে না নেওয়ায় তারা ধর্মঘটের ডাক দেন। পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।

শ্রমিকদের দাবিগুলো হল- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা। সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি ও শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙা রাস্তাগুলোর দ্রুত সংস্কার করা।

নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয় গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া ও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রাখা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com