মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একনেকে ৮ হাজার ৭৩৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৭৩৯ কোটি টাকা ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে সরকারি অর্থায়ন পাঁচ হাজার ৯২৯ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ দুই হাজার ৮১০ কোটি ৬৪ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত ছিলেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে (এন-১০২) চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পসহ মোট ৬টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। চার লেন প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৩৭৮ কোটি টাকা এবং ভারতীয় ঋণ থেকে ২ হাজার ৮১০ কোটি টাকা পাওয়া যাবে। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৬ সালে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া উপজেলায় বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com