শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার শিরোপা জয়ে মধ্য দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। দুবাইয়ে রবিবার রাতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে লঙ্কানরা। এই আসরে ধারাবাহিকভাবে ভালো খেলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আর বোলিংয়ে সেরা ভারতের ভূবনেশ্বর কুমার।
হার্ডহিটিং না পারায় বাংলাদেশের ব্যাটারদের নিয়ে অনেক কথা হয়, অথচ এশিয়া কাপের মতো বড় আসরে বাংলাদেশের মোসাদ্দেকের স্ট্রাইকরেটই সবার চেয়ে বেশি। এবারের এশিয়া কাপে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে মোসাদ্দেকের স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি। ১৮০.০০ স্ট্রাইকরেটে মোসাদ্দেক করেছেন মোট ৭২ রান। ১৭১.৪২ স্ট্রাইকরেট নিয়ে দুইয়ে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। মোসাদ্দেকের চেয়ে তিন ম্যাচ বেশি খেলে নাজিবের মোট রান ৭২।