রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সুদহার বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ৯/৬ শতাংশ সুদহার ভালোভাবেই চলছে। আমাদের মতো দেশে সুদহার বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা মনিটারি পলিসি মাধ্যমে এই কাজটা করে থাকি।

আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির মিটিং শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

ডলারে দাম নিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি বাজারের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। টুপে অর টুমেরো আমরা বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেব। আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। তাই উন্নত দেশের মতো বাজারের ওপর ডলারের দাম আমরা ছেড়ে দেব।

‘আমাদের রিজার্ভ কমে আসছে। রিজার্ভ ক্রমান্বয়ে কমে আসা ঠেকানোর জন্য আরো কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা’- এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘এখন আমাদের অবস্থা ভালো। আমাদের রপ্তানি বাড়ছে। রেমিট্যান্স খুব ভালো অবস্থানে রয়েছে। প্রতিমাসেই প্রবাসী আয় বাড়ছে। একসময় আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছিল। ’ রেমিট্যান্স ও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে আবারও রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com