মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কারাগারে এসএসসি পরীক্ষা দিলো ৩ শিক্ষার্থী

খাগড়াছড়ি কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে তিন কিশোর; যাদের দুইজন হত্যা মামলার এবং একজন নারী নির্যাতন মামলার আসামি।

বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা কারাগারের অফিস কক্ষে বসে ওই তিন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় বলে কারাগারের জেলার এ জি মাহমুদ জানান।

ওই তিনজনের মধ্যে দুজন পৃথক হত্যা মামলার আসামি। একজন ত্রিপুরা মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী;সে এক বছর ধরে কারাগারে রয়েছে। আর পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্প্রতি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছে।

এছাড়া আরেক পরীক্ষার্থী খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছে।

জেলার এ জি মাহমুদ বলেন,” তিন শিক্ষার্থী তিন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়েছে। নির্ধারিত সময়ে তারা পরীক্ষা শুরু করেছে।“

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন,”জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।“

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com