মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর বাইরেও বিশেষ করে কক্সবাজারে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি মাসের ১৫ দিনেই রোগী ৪ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৯ জনের। যা আগস্টের চেয়ে দ্বিগুণ।
আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে কীটতত্ত্ববিদেরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। যেখানে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগী শনাক্ত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে বেড়েছে শিশু আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে কারো জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।গেল মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। আর মৃত্যু হয়েছে ৪০ জনের। যার মধ্যে অন্তত ৮ জনই শিশু।