মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক্সিম ব্যাংকের এমডি ফিরোজ হোসেন

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। তার নিয়োগ কার্যকর হয়েছে গত ১৬ সেপ্টেম্বর। এর আগে তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ ফিরোজ হোসেন ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে তিনি এক্সিম ব্যাংকের প্রধান শাখা, মতিঝিল শাখার ব্যবস্থাপকের দায়িত্বসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে মোহাম্মদ ফিরোজ হোসেন একাধিকবার চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রিধারী মোহাম্মদ ফিরোজ হোসেন পেশাগত দক্ষতা অর্জনে ভারত, নেপাল, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চীন যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com