মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
আবারও এনআরবি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খন্দকার রুহুল আমিন। গত ৭ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার রুহুল আমিনকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনরায় নির্বাচিত করা হয়। এছাড়া তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে ও বিদেশে একজন দক্ষ ও সফল ব্যবসায়ী। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থিত ফাদার রিয়ালিটি করপোরেশন, সুরমা রিয়ালিটি করপোরেশন, আমিন রিয়ালিটি করপোরেশন, হরিপুর রিয়ালিটি করপোরেশন, বোম্বে গ্রিল, গান্ধী প্যালেস, আমিন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রোশাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং ইন্ডিয়ান প্যালেসের স্বত্বাধিকারী। বিজ্ঞপ্তি