মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বোল্ডার কাউন্টিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবারের এ ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর রাস্তার দুই পাশে আলাদা স্থানে আছড়ে পড়ে ছোট্ট দুই বিমান। একটি বিমান নিওট রোডের দক্ষিণ পাশে এবং অন্যটি উত্তর পাশের ফাঁকা জমিতে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে।

বোল্ডার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

কম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের তৈরি হালকা বিমান। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, এতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানায়, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : সিএনএন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com