শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

লাল বলের খেলা ছাড়লেন রুবেল

ক্যারিয়ার লম্বা করতে বড় দৈর্ঘ্যরে ম্যাচকে বিদায় জানালেন রুবেল হোসেন। অক্টোবরে শুরু হতে যাওয়া জাতীয় লিগ থেকে লাল বলে আর থাকছেন না এই পেসার। এমনটা জানিয়ে বিসিবিকে চিঠিও দিয়েছেন তিনি। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা সরাসরি না বললেও আন্তর্জাতিকে লাল বলে যে তার সুযোগ অনেকটাই ক্ষীণ রুবেল তা জানেন।

রুবেল সবশেষ টেস্ট খেলেছেন ২০২০ পাকিস্তান সফরে। সেই থেকে সাদা পোশাকে আর বিবেচনা করা হয়নি এ পেসারকে। ২০২১ নিউজিল্যান্ড সফরে সংক্ষিপ্ত সিরিজের পর আর জাতীয় দলে রুবেলকে নিয়ে ভাবা হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিরিক্ত হিসেবে থাকলেও এরপর দল থেকে ছিটকে গেছেন বহুদূর। বর্তমানে জাতীয় দলের পেস বোলারদের ভিড়ে রুবেল হোসেনের নামটা আর উচ্চারিত হয় না। তাই নিজে থেকেই সরে যাওয়ার পথ বেছে নিলেন এ পেসার। ক্যারিয়ারে মাত্র ২৭ টেস্টে ৭৬ গড়ে নিয়েছেন মাত্র ৩৬ উইকেট। ৫ উইকেট নিয়েছেন একবার। এছাড়া ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট নিয়েছেন। একবার ৫ ও সাতবার ৪ উইকেট নিয়েছেন। আর ২৮ টি-টোয়েন্টিতে তার শিকার ২৮ উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com