মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্থগিত হওয়া ৪ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এসেছে।

সময়সূচি ঘোষণার ২ ঘণ্টা পর আবার সেই সময়সূচিতে পরিবর্তন আনলো বোর্ড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ সেপ্টেম্বরের গণিত (আবশ্যিক) পরীক্ষা ১০ অক্টোবর, ২৫ সেপ্টেম্বরের কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১১ অক্টোবর, ২৬ সেপ্টেম্বরের রসায়ন (তত্ত্বীয়) ১৩ অক্টোবর এবং ২৪ সেপ্টেম্বরের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়াও ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষা ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর পৌনে একটায় চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল- গণিত পরীক্ষা ১০ অক্টোবর, কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১১ অক্টোবর, বিজ্ঞান (তত্ত্বীয়) ১২ অক্টোবর, রসায়ন (তত্ত্বীয়) ১৩ অক্টোবর নেওয়া হবে। একই সঙ্গে ১০ থেকে ১৫ অক্টোবরের ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২০ অক্টোবর নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com