মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের নতুন হাইকমিশনার ঢাকায়

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন বলে হাইকমিশনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।

ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম উইঅন এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com