সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিসিটিভির ফুটেজে চুরির সত্যতা মেলেনি : বিমানবন্দর কর্তৃপক্ষ

সাফ জয়ী নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ কেটে ডলার ও টাকার চুরির অভিযোগের সত্যতা পায়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন ও নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতিতে তিনি বলেন, বাফুফের পাশাপাশি গণমাধ্যম থেকেও পাওয়া অভিযোগের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। সেখানে অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে লাগেজগুলো বুঝে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১ টা ৪২ মিনিটে বিমান অবতরণ করে। ১ টা ৫৮ মিনিটে ব্যাগেজ মেক-আপ এরিয়ায় ট্রলির আগমন, এক মিনিট পরেই প্রথম লাগেজ ড্রপ। বেলা ২ টায় কনভেয়ার বেল্ট-০৮ এ প্রথম লাগেজ ড্রপ, ২ টা ৮ মিনিটে ব্যাগেজ মেক-আপ এরিয়ার শেষ ব্যাগেজ ড্রপ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com